বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

পাইকগাছায় সাংবাদিক মিজানের বাড়ী থেকে স্বর্ণালংকার চুরি

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় দৈনিক যুগান্তর ও লোকসমাজ প্রতিনিধি জিএম মিজানুর রহমানের বাড়ী থেকে স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। এ ব্যাপারে পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়, বুধবার সন্ধ্যায় কেউ একজন ঘরের ভেতর ঢুকে আলমারির উপর থেকে চাবি নেয়ে আলমারি খুলে একজোড়া কানের দুল, একটি আংটি ও একটি নাকের ফুল চুরি করে পালিয়ে যায়। এসময় পাশের রান্না ঘর থেকে মিসেস শারমিন রহমান দেখতে পায় সাংবাদিক মিজান ( তার স্বামী) হয়তো বাড়ীতে আসছে। চোরকে স্বামীভেবে রান্না ঘরে ডাকতে থাকে। কোন সাড়াশব্দ না পেয়ে সে চিল্লায়ে বলে, দাড়াও আমি আসছি, কথা কানে যায়না, মজা দেখাচ্ছি। এ কথা শুনে দ্রুত চোর স্থান ত্যাগ করে। পরে ঘরে ঢুকে দেখে আলমারী খোলা গহনা নেই। এঘটনা জানার পর থানা পুলিশ ও খুলনা-৬ আসনের সংসদ সদস্যের ছোট ভাই যুবলীগ নেতা অহিদুজ্জামান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা এ্যাড, শেখ আবুল কালাম আজাদসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাঈদুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর