মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় সামাজিক জবাবদিহিতা তৈরীতে করণীয় নির্ধারণে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইভলভ প্রকল্পের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
ডরপ ইভলভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সক্টের ঈমান উদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বাবলুর রহমান।
ডরপ ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভীনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরোও উপস্থিত ছিলেন, সাংবাদিক এফএমএ রাজ্জাক, শিক্ষক আজহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের খান হেলাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, ইউপি সচিব বেল্লাল হোসেন, সিএও সদস্য ছন্দা সুলতানা, ফাতেমা আক্তার, নুরনাহার বেগম, নাজমা বেগমসহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সিএসও সদস্যবৃন্দ।