শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

পাইকগাছায় ১যুগ ধরে সরকারী স্লুয়েজ গেট বন্ধ: পানি সরবরাহের পথ বন্ধ ও রাস্তা খুঁড়ে রাখায় জনভোগান্তি চরমে

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪, ৭:২৯ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলার বাইনতলা বাজারস্থ স্লুয়েজ গেটটি ১০ থেকে ১২ বছরেরও সংস্কার হয়নি। বরং সংস্কারের জন্য খুড়ে রাখা রাস্তাটি এখন জনগনের জন্য মরণ ফাঁদে রুপ ধারণ করেছে। সরজমিনে গিয়ে দেখা যায় পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা টু গড়ইখালী প্রধান সড়কের মধ্যবর্তী বাইনতলা বাজার। আর বাজারের পাশে প্রধান সড়কের উপর এই সরকারী স্লুয়েজ গেট। যেখান দিয়ে ১৫ হাজার বিঘা জমির পানি সরবরাহ করা হতো।

স্থানীয় খড়িয়া ঢেমশাখালীর বাসিন্দা দীপংকর কুমার সানা জানান স্লুয়েজ গেটটি ছোট হওয়ায় বড় করার জন্য সংস্কারের উদ্যোগ নেয়া হয়। একারণে গেটের দু-পাশে পুকুর খনন করে বাঁধ দেয়া হয়। পিচের রাস্তা খুঁড়ে রাখা হয় ১০ বছরেরও বেশি সময় ধরে। কিন্তু দিন যায়, মাস যায় অবশেষে অনেক বছর গেলেও গেট বা সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি।ফলে বর্ষাকালে যেমন প্রায় হাটু,কাদা-পানি তেমনি শুকনো মৌসুমে প্রচন্ড ধুলা বালিতে সর্বসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে আসছে। এছাড়াও আরও অনেকে জানান, নির্দিষ্ট গেট বন্ধ থাকায় হাজার হাজার বিঘা জমি অতি বৃষ্টিতে তলিয়ে যায়। দেখা দেয় জলবদ্ধতা। যা নিষ্কাশনের জন্য প্রায় ৫ কিলোমিটার দুরে অবস্থিত ভড়েঙ্গার গেট ব্যবহার করা হচ্ছে। চিংড়ী ঘের ও ধান ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

এ ব্যাপারে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন বলেন, গেট সংস্কার হবে- হবে বলে আজ পর্যন্ত পড়ে আছে। তবে ২০২৩ সালে টেন্ডার হয়েছে। দেখি কবে শুরু করে। তবে আমি ব্যক্তিগতভাবে ইট খোয়া দিয়ে চলাচলের উপযোগী করে দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর