বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

পাইকগাছায় ২০ বছর পর আদলতের রায় পেয়ে সম্পত্তি পুনরুদ্ধার 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ৮৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৭, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

আদলতের রায় ডিগ্রী পেয়ে খুলনার পাইকগাছায় বে-দখল হওয়া ২.১৭ একর সম্পত্তি ২০ বছর পর পুনরুদ্ধার হয়েছে।উপজেলার খড়িয়া ঢ্যামশাখালীর রনজিৎ কুমার সরদাররা লক্ষীখোলার মোজাম্মেল হক কাগজীদের কাছে ১৯৭০ সালে ২.১৭ একর জমি বিক্রি করেন। যার দলিল নং ৫৪৮৩/৭০। মোজাম্মেল গংরা জমি ক্রয় করে কর খাজনা দিয়ে আসছেন। আছে রেকর্ড ও নামপত্তনসহ জমির প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র। ভোগ দখলেও ছিলেন ২০০৪ সাল পর্যন্ত। কিন্তু সীমানার সমস্যা দেখিয়ে রনজিৎ সরদার গং আদালতে ২০৪/৬৬ বাটোয়ারা মামলা করেন। পরে সোলেসুত্রে একতরফা ডিগ্রী লাভ করেন।  ঐ একতরফা ডিগ্রী দেখিয়ে বিক্রি করা জমি ২০০৫ সালে জবর দখল করে নেন রনজিৎ গংরা। পরে মোজাম্মেল হক আদালতে ২০০৫ সালে ডিগ্রি রদের মামলা করে। ২০১৫ সালে ডিগ্রি রদ রোহিত রায় পান মোজাম্মেল গংরা।  তার বিরুদ্ধে পুনরায় আপিল করেন প্রতিপক্ষ রনজিৎ। গত ২২ জুলাই ২০২৫ দেওয়ানী ১৯ নং আপিলে আদালত নিম্ম আদালতের রায় বহাল রাখে এবং রনজিৎ গংদের ডিগ্রি ভূয়া, বাতিল বলে রায়ে উল্লেখ করেন। রায় পাওয়ার পর শনিবার মোজাম্মেল কাগজীরা উক্ত জমি পুনরুদ্ধার করে ধান রোপন করেছেন।

 

প্রতিপক্ষ রনজিৎ জানান, তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে আবারও আপিল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর