শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

পাইকগাছায় ৭ কিলোমিটার দুরবর্তী ইউনিয়ন থেকে পৌরসভায় পানি বন্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম / ১০৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, অক্টোবর ১, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা পৌরসভা উপজেলার গদাইপুর ইউনিয়ন থেকে পানি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর মোড় নামক স্থানে উপজেলা নার্সারি সমিতি, ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটি ও ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের কিছু পাতি নেতা/কর্মী ও দালালদের যোগসাজসে পেশী শক্তির বলে পৌরসভা হতে গদাইপুর শক্তিশালী পানির প্লান্ট স্থাপন পর্যন্ত মেইন সড়কের মাটির নিচ দিয়ে ৭ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করে। এ সময় তাদের ষড়যন্ত্র বন্ধে ও তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, আন্দোলন সংগ্রাম করেও কোনো লাভ হয়নি। অথচ তারা আওয়ামী ও প্রশাসনের ক্ষমতা বলে স্থাপনা কাজ অব্যহত রাখে। এছাড়াও প্রতিবাদ কারীদের বিরুদ্ধে তারা বিগত সময়ে বিভিন্ন হয়রানিমুলক মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করার চক্রান্তে লিপ্ত থাকে। তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে আবারও ইউনিয়নবাসী সোচ্চার হয়ে মানববন্ধনসহ পুর্বের ন্যায় সকল প্রকার প্রতিবাদ সংগ্রাম অব্যহত থাকবে বলে জানান। এ সময় বক্তারা আরো বলেন, রক্ত দিবো, জীবন দিবো, তবুও ইউনিয়ন থেকে পৌরসভায় পানি দিবো না। মানববন্ধনে গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা এসএম আমিনুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম আমিনুল ইসলাম কাজল, মুফতি মাওলানা কুদরত উল্লাহ কাসেমী, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, মোঃ শহিদুল ইসলাম, জাহানারা বেগম, খুকু মনি। ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃকামাল সরদার, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, কাজী আবুল বাশার খোকা, রওশন সরদার, কাজী সিফাত উল্লাহ, আল-আমিন মোড়ল, কাজী ইস্তেফা, শামিম হোসেন, কাজী শুভ , রজব আলী গাজী, শামসুর রহমানসহ ইউনিয়নের সকল স্তরের শতশত মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর