শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

পাইকগাছায় ৮ দলীয় হা ডু-ডু’র ফাইনাল খেলায় লস্কর একাদশ চ্যাম্পিয়ান

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
আপডেট : শনিবার, ডিসেম্বর ২, ২০২৩, ৩:০৭ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছায় টান-টান উত্তেজনায় হাজারো নারী-পুরুষ দর্শকের উপস্থিতিতে ৮ দলীয় হা ডু-ডু’র ফাইনাল খেলায় লস্কর হা ডু-ডু একাদশ ভিলেজ পাইকগাছা একাদশকে ১৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে।

শুক্রবার বিকেলে ভিলেজ পাইকগাছার দক্ষিণপাড়া আবুল মনসুর আহম্মেদের বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লস্কর একাদশ ৮০ পয়েন্ট ও ভিলেজ পাইকগাছার দক্ষিণ পাড়া একাদশক ৬৫ পয়েন্টে অর্জন করেন।

খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি এসএম সাঈদুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ সদস্য মোঃ রবিউল ইসলাম রবি গাজী, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, লস্কর ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, মনছুর আলী গাজী, আলহাজ্জ্ব রেজাউল করিম, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, ইউপি সদস্য নাছিমা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া খাতুন, বিশিষ্ট সমাজ সেবক সুভাষ চন্দ্র রায়, আয়োজক কমিটির সম্পাদক মোজাম আলী সানাসহ বিভিন্ন ক্রীড়াবিদ ও হাজারো দর্শক ও ক্রীড়া প্রেমী এসময় উপস্থিত ছিলেন।

বাঙালীর চিরচেনা ঐতিহ্যবাহী এ খেলায় জাতীয় হা ডু-ডু দলের খেলোয়াঢ় টাইগার কবিরসহ আলোচিত খেলোয়াঢ়রা অংশ গ্রহন করেন। খেলা পরিচালক ছিলেন সাতক্ষীরা হা ডু-ডু এসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন।

ধারাভাষ্যে ছিলেন মোঃ আশরাফুল ইসলাম।

খেলা শেষে অতিথিবৃন্দ রানার্সআপ দলকে ১টি এলইডি মনিটর ও চ্যাম্পিয়ান দলের অধিনায়ক লস্করের অবঃ পোষ্ট মাস্টার আলতাফ গোলদারের হাতে পুরস্কার স্বরুপ ১ ফ্রিজ তুলেদেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, বর্তমান ছেলে মেয়েরা খুব বেশী মোবাইল ও ফেসবুকে আসক্ত হয়ে পড়েছে। নিয়মিত হা ডু ডু ,ফুটবল খেলা সহ বিভিন্ন খেলা চালু রাখলে শরীরের ব্যায়াম হয় এবং কর্মক্ষমতা বাড়ে। সে কারনে এখন ছাত্র ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি গান, কবিতা আবৃত্তি ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাহলে মন উৎফুল্ল থাকবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। তিনি বলেন মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার কোন বিকল্প নেই। এজন্য এলাকার যুব সমাজকে বেশি বেশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর