সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

পাইকগাছার আগড়ঘাটায় সাবেক ইউপি সদস্যের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৮০ টাইম ভিউ
আপডেট : শনিবার, মে ১১, ২০২৪, ১১:০৯ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি ।।

 

খুলনার পাইকগাছা আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক ইউপি সদস্য মরহুম ইজাহার আলী গাজীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা “নামাজের সাথী” সংগঠনের উদ্যোগে শনিবার  এশার নামাজ অন্তে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে “নামাজের সাথী” সংগঠনের সভাপতি মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের ছোট ভাই আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, নামাজের সাথী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক যুবলীগ নেতা আলহাজ্ব অহিদুজ্জামান মোড়ল। এ সময় উপস্থিত ছিলেন নামাজের সাথী সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন, আব্দুস সামাদ মোড়ল, আব্দুস সবুর সরদার, শহিদুল সরদার, লিয়াকত মোড়ল, শেখ নিজাম উদ্দীন, মজিদ মোড়ল, বাজার কমিটির সভাপতি শাহিনুর রহমান মালী, সম্পাদক রিপনুজ্জামান রিপন, আমানুল্লাহ আমান, মিজানুর রহমান গাজী, ফজলুর রহমান, আকিম উদ্দীন আসাদুল ইসলাম, ফিরোজ গাজী, আজগর মোড়ল, খাইরুল ইসলামসহ এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লিগন।

উক্ত বিশেষ দোয়া অনুষ্ঠানে বয়ান পেশ করেন আলহাজ্ব মুফতি কুদরতুল্লাহ কাসেমি, মাওঃ আব্দুল হান্নান ওমর, মুফতি মাওঃ সাইফুল্লাহ, কাজী শাহাদাত হোসেন, ইমাম হাফেজ আব্দুল হালিম ও মোয়াজ্জেম আবুল হাসান মিস্ত্রি।

উল্লেখ্য: গত ৩০এপ্রিল তিনি স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘ কয়েক বছর উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর