মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছার আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ বাবর আলী গোলদার এর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক অভিভাবক সদস্য মোঃ ওমর আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, সিনিয়র শিক্ষক জিএম ছামছুর রহমান, দিবাশিষ চৌধুরী, সহকারী শিক্ষক খিতিশ সরকার, নুরজাহান খানম, কবিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও বিদ্যালয়ের বিভিন্ন শেনীর শিক্ষার্থী বৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আগড়ঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম।