বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

পাইকগাছার আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রদান 

রিপোর্টারের নাম / ১৮৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ১১নং আগড়ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ৩য় প্রান্তিক মূল্যায়ন -২০২৪ পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ ৩০ ডিসেম্বর (সোমবার) সকালে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শেখ ইসরাইল হোসেন এর সঞ্চালনায় আয়োজিত অভিভাবক সমাবেশের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সামাদ মোড়ল। বার্ষিক ৩য় প্রান্তিক মূল্যায়ন -২০২৪ এর ফলাফল ঘোষণা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকা হাফিজা ইয়াসমিন। বার্ষিক ফলাফল ও অভিবাবক সমাবেশে ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছন্দা ঘোষ। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ শাহিনুর রহমান।

উক্ত অভিভাবক সমাবেশে অভিভাবক সাংবাদিক মানছুর রহমান জাহিদ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ কামাল হোসেন, অভিভাবক স্বপন কর্মকার, মুকুল হোসেন, খাইরুল ইসলামসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ও অত্র স্কুলের সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, অফিস সহকারী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বার্ষিক পরীক্ষার ফলাফল শেষে ১-৩ রোল পর্যন্ত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর