বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

পাইকগাছার কপিলমুনিতে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে ছিনতাই

রিপোর্টারের নাম / ১৭৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩, ২:৩২ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

পাইকগাছার কপিলমুনিতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর তালতলা মাগুরখালী সড়কে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানাগেছে, গত সোমবার দিবাগত রাত ১ টার দিকে কপিলমুনি বাজারের ডিম ও পোল্ট্রী খামারী ব্যবসায়ী রবিউল ইসলাম (৪২) ও কর্মচারী আসলাম বিশ্বাস (৩০) দোকান বন্ধ করে বাড়ীতে যাচ্ছিলো। এমন সময় পথিমধ্যে নাছিরপুর তার বাড়ীর সন্নিকটে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে উৎপেতে থাকা ছিনতাইকারীরা পুলিশ পরিচয়ে তাদের গতিরোধ করে। একপর্যায় তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে পাইকগাছা থানা পুলিশের কাছে নিয়ে যাবার কথা বলে কাশিমনগর অভিমুখে নিয়ে যায়। এরপর তালতলা মাগুরখালী সড়কের মধ্যে স্থলে ফাঁকা জায়গা নিয়ে তাদেরকে মেরে ফেলার ভয় দেখাতে থাকে। এমন সময় তাদের আচার আচারণে রবিউলের সন্দেহ হলে ঘটনাস্থল দিয়ে তালতলার দিকে একটি যাত্রীবাহী মটর সাইকেল যেতে দেখে তাদের কাছে সাহায্যে চায়। তখন ডাকাতদল তাদেরকে আঘাত করে কাছে থাকা একটি ব্যাগের ভিতর আনুমানিক ১ লক্ষ টাকা ও একটি অ্যান্ড্রয়েড সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক রবিউল অপর এক জনের সহায়তায় কপিলমুনি ফাঁড়ি পুলিশকে অবগত করনে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

সর্বশেষ এ রির্পোট লেখা পর্যন্ত পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছিলো। ঘটনার বিষয়ে পাইকগাছার কপিলমুনি ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

 

এ ব্যাপারে ভুক্তভোগী রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর