শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

পাইকগাছার কপিলমুনিতে স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৯০ তম তিরোধান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম / ১০৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

পাইকগাছার কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী সাধু’র ৯০তম তিরোধান দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে রায় সাহেব বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও সকাল ১০ টায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সন্ময়ে একটি শোভাযাত্রা কপিলমুনি বাজার প্রদক্ষিণ শেষে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এরপর বেলা ১১ টায় উক্ত মাঠ প্রাঙ্গণে তার কর্মজীবন সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দারের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য গণমানুষের নেতা মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার, ত্রিদিব কান্তি মন্ডল, মুজিবর রহমান, প্রভাষক রেজাউল করিম খোকন, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, রহিমা আক্তার শম্পা, চম্পক কুমার পাল, সাধন কুমার ভদ্র, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জিএম হেদায়েত আলী টুকু, দিপক কুমার মন্ডল, শেখ আব্দুর রশিদ, এম বুলবুল আহমেদ, সরদার মোজাফ্ফর হোসেন, রামপ্রসাদ পাল, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপী, প্রভাষক কামাল হোসেন, শিক্ষক খলিলুর রহমান, সরদার বজলুর রহমান, বিধান চন্দ্র ভদ্র, এম মাহমুদ আসলাম, রবিন অধিকারী, সালাম মোড়ল, হিমাদ্রী শেখর দে, শিক্ষক নুরুজ্জামান, শিক্ষক পলাশ দাশ, কৃষ্ণেন্দু দত্ত, অনুপম সাধু, পবিত্র সাধু, রণজিত অধিকারী, মধুসূদন হালদার, সরদার জাহাঙ্গীর আলম, শুভংকর রায় শুভ, জিএম হারুনার রশিদ, রাসেল সরদার, হাফিজুর রহমান, তৈয়বুর রহমান রকি, আব্দুল হাকিম, সীমান্ত রায় ও রনি প্রমুখ। এছাড়াও কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল, মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়, কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও বাজার ব্যবসায়ীবৃন্দ।

উক্ত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেওয়াত করেন শিক্ষক মাওলানা এস এম আবুল হোসাইন ও গীতা পাঠ করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদে সভাপতি জগদীশ দে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন ও কপিলমুনি ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর