মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

পাইকগাছার কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম / ৩৬১ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ২৩, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছার কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির জায়গা দখলের প্রচেষ্টা করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় সমিতির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মেদ লিখিত বক্তব্য পড়ে শোনান।

 

সোমবার সকালে কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের শ্রেণী কক্ষে মুক্তিযোদ্ধা বহুমুখি সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কপিলমুনির রুপকার বিনোদ বিহারী সাধু যমুনা সাধুর নামে ১৯৩৩ সালে নাছিরপুর মৌজায় ১.০৩ একর জমি খরিদ করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন। এর পর তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় এ সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকা ভুক্ত হয়। কিন্তু এই সম্পত্তি কাজী মাহমুদ হোসেন নামে এক ব্যক্তি তথাকথিত ওয়ারেশদের কাছ থেকে লিখে নিয়ে আদালতে দেওয়ানি মামলা করলে সরকারের পক্ষে রায় ডিগ্রী হয়। যার বিরুদ্ধে আপিল হলে একইরুপ রায় হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা হলে শুনানি অন্তে নিম্ন আদালতের রায় স্থগিত ও সকল কাগজপত্র তলবসহ স্থিতাবস্থার আদেশ দেয়া হয় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

 

এদিকে এ আদেশ অমান্য করে উক্ত সম্পত্তিতে টিনের ঘেরা বেড়া দেয়ায় প্রশানের দৃষ্টিগোচরে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমির আলী সরদার, বিএম আনিসুর রহমান, আহসান আলী গাজী , শেখ দিদার হোসেন, শেখ আব্দুল ওদুদ, মোঃ জাহান আলী সরদার, শিবপদ নন্দী, বাসুদেব নন্দী, আবেদ আলী সরদার, আব্দুস সামাদ খান দেবপ্রসাদ আশ্চর্য মোঃ সিরাজুল ইসলাম, শেখ আসাদুজ্জামানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ।

 

এ বিষয়ে কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শেখ জালাল হোসেন সহ অন্যান্যরা বলেন, কপিলমুনি আঞ্চলিক মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সদস্যবৃন্দ লিখিত সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন তা সঠিক নয় সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন আমরা উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর