শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

পাইকগাছার কাশিমনগরে ঘুড়ি প্রতিযোগীতা অনুষ্ঠিত: বিজয়ী প্রতাপকাটি আব্বাসের ঘুড়ি

রিপোর্টারের নাম / ৪৫৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ১৮, ২০২৪, ১:০৫ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগরে ডায়মন্ড ক্লাবের উদ্যোগে রোববার বিকেলে ঘুড়ি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত ঘুড়ি উড়ানো প্রতিযোগীতায় প্রতাপকাটি গ্রামের আব্বাসের ঘুড়ি ১ম পুরস্কার অর্জন করে ৷
পিটিডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা তৈয়বুর রহমান রকির সঞ্চালনায় আয়োজিত ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা- ০৬ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, পাইকগাছা উপজেলা পরিষদের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য সংসদ সদস্যের ছোট ভাই আলহাজ্ব মোঃ অহেদুজ্জামান মোড়ল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য মোঃ শফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সালাম প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম, আমিরূল, তৌফিক, হাফিজুর রহমান, আকাশ, ইসলাম, শুভ, মুরাদ, আকাশসহ শত শত ক্রীড়া প্রেমিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর