শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

পাইকগাছার গড়ইখালীতে জলাবদ্ধতা নিরসনে লংমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ১০২ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ৬, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালীতে দুর্বল গেট ব্যবস্থাপনা ও ১৭ গ্রামের জলাবদ্ধতা নিরোশন, বদ্ধ ঘোষখালী নদীর মুখে নতুন স্লুইজ গেট নির্মাণের দাবিতে শান্তা গেট অভিমুখে লংমার্চ ও প্রতিবাদ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কুমখালী এলাকা থেকে শত শত কৃষকের অংশগ্রহণে লংমার্চ শুরু হয়ে শান্তা স্লুইজ গেটের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

শহীদ আয়ুব ও মুছা ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য  জাহাঙ্গীর আলম সরদারের সভাপতিত্বে ও খানজাহান আলী খানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলার সাধারন সম্পাদক স ম রেজাউল করিম।বক্তব্য রাখেন কৃষক জহির রায়হান, সুজিত মন্ডল, নিখিল মন্ডল, প্রশান্ত মন্ডল, রমেশ চন্দ্র মন্ডল, পতিত পবন মন্ডল, নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, গড়ইখালী ইউনিয়নের ১৭টি গ্রামসহ আশপাশের কয়েক ইউনিয়নের হাজার হাজার বিঘা জমির পানি সরানোর একমাত্র পথ ঘোষখালী নদী ও শান্তা স্লুইজ গেট। একটিমাত্র গেট দিয়ে বৃষ্টির পানি সরতে বিলম্বিত হওয়ায় আমন ধানের বিজতলা তৈরি করতে পারছেনা হাজার হাজার কৃষকরা। ফলে হাজার হাজার বিঘা জমি অনাবাদী থাকার সম্ভবনা দেখা দিয়েছ। এ সংকট নিরাসনে জরুরী ভিত্তিতে সুড়িখালী এলাকায় খালে বাঁধ দেয়া ও নতুন স্লুইজ গেট নির্মাণের দাবীও জানান তারা। পরিশেষে তাদের প্রানের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর