মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

পাইকগাছার লস্কর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

রিপোর্টারের নাম / ১০১ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ২, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপি নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠ ও সুন্দরভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেনো শারদীয় দুর্গোৎসব পালিত হয় সে লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার লস্কর খড়িয়া বিনাপনি সরকারী প্রাথমিক মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মন্দির কমিটির সভাপতি গোপাল চন্দ্র মন্ডল।

যগেশ্বর কার্তিক এর সঞ্চালনায় মতবিনিময় সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, বিএনপি নেতা সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আনারুল কাদির, ইমরান সরদার, সাজ্জাদ আহম্মেদ মানিক, ইউপি সদস্য অরবিন্দু কুমার মন্ডল, সাইফুল ইসলাম তারিক, দীপঙ্কর মন্ডল, ফয়সাল রাশেদ সানি, ঠাকুরদাস দাস সরদার ও কিশোর কুমার মন্ডল। মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ লস্কর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর