বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

পাইকগাছার সোনাদানা মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত 

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি / ১১২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছার সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পূর্ণমিলনী উপলক্ষে নানান আয়োজনের মধ্যে ছিল, বর্নাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম পর্বে বিপ্লব কান্তি মন্ডল ও দ্বিতীয় পর্বে ইসমাইল মোড়ল। জাঁকজমকপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক।

১৯৮২ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সকল ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। পূণমিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন স্মৃতি চরণ করে বক্তব্য রাখেন। এ স্কুলের যেসব সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সহিত কর্মজীবন পার করছেন সেসব গুনি সাবেক শিক্ষার্থীরা পূর্ণমিলনীতে অংশ গ্রহন করেন। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরনা মুলক বক্তব্যও দেন বক্তারা। সাবেক ও বর্তমান মিলে ৬শ ছাত্র-ছাত্রী এ পূর্ণমিলনীতে অংশ গ্রহন করেন।

শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব রায়, প্রধান শিক্ষক আমিনুর রহমান, ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুজ কান্তি মন্ডল, সাবেক পৌর কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা আমিনুর রহমান, প্রাক্তন ছাত্র কিশোর কুমার মন্ডল, রাখি বিশ্বাস প্রমুখ।

 

দুপুরে নানা ধরনের খেলাধুলা, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষকদের সম্মাননা স্মারক ও পুরস্কারে পুরস্কৃত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর