বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আসাদুল, সম্পাদক কামাল

রিপোর্টারের নাম / ১৪৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমবায় সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৩৮ জন ভোটারের মধ্যে ৩৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬টি পদের মধ্যে সভাপতি পদে ২ জন প্রতিদন্দীতা করেছেন তার মধ্যে মোঃ আসাদুল ইসলাম চেয়ার প্রতীকে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী জামিরুল ইসলাম জামির ছাতা প্রতীকে পেয়েছেন ১৫৮ ভোট।সহ-সভাপতি পদে ২জন প্রতিদন্দীতা করছেন। যার মধ্যে আল-আমিন ফুটবল প্রতিকে ২০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী মিজানুর রহমান মোরগ প্রতিকে পেয়েছেন ১৭১ ভোট। সাধারন সম্পাদক পদে ২জন প্রতিদন্দীতা করেছেন, কামাল সরদার তালাচাবি ৩৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী শাফিয়ার রহমান মাছ প্রতিকে ১৯ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে অলিউর রহমান, সদস্য পদে আফসার গাজী, রাজিব গাজী বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী সমবায় পরিদর্শক মোঃ আমির হোসেন, সহকারী পরিদর্শক তোরাব আলী ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান। আইন শৃঙ্খলা দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ পরিদর্শক গৌতমসহ সঙ্গীয় ফোর্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর