শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল হাসান টিপুর গণসংযোগ

রিপোর্টারের নাম / ১৩২ টাইম ভিউ
আপডেট : রবিবার, মে ১৯, ২০২৪, ১০:৩৩ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

 

পাইকগাছা  উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামরুল হাসান টিপু উপজেলার সর্বত্র গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা,ইউনিয়নে কমিটি গঠন করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু উপজেলার  একটি পৌরসভার ও দশটি ইউনিয়নের গ্রাম পাড়া-মহল্লাল সর্বস্তরের মানুষের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন।বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড,উপজেলা পরিষদের  উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার তুলে ধরছেন।গণসংযোগে উৎসবের আমেজ বিরাজ করছে। ১৯ মে রবিবার আগরঘাটা,হরিঢালী ও কপিলমুনিতে ব্যাপক গণসংযোগ করেন তিনি।গণসংযোগে মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয়।এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন হরিঢালী, কপিলমুনি,লতা,দেলুটি,চাঁদখালী, গড়ুইখালী,রাড়ুলী,গদাইপুর,লস্কর,সোলাদানা ইউনিয়নের ও পাইকগাছা পৌরসভার  গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ।

 

এ সময় মোটরসাইকেল প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ কামরুল হাসান টিপু বলেন,উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু।ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আদর্শ মানুষ নির্বাচিত হলে জনগণের সেবার মান বেগবান হবে।তাই জন কল্যাণে কাজ করতে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী ২৯ শে মে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে মটরসাইকেল   প্রতীকে ভোট প্রদানের উদ্যত আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর