শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণার শীর্ষে চশমা প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান 

রিপোর্টারের নাম / ২২৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ২৪, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ব্যাপক প্রচার – প্রচারণা চালাচ্ছেন ভাইস-চেয়ারম্যান প্রার্থী এস,এম হাবিবুর রহমান (মুছা)।

তার চশমা মার্কার প্রচার-প্রচারণার মাঠ জমে উঠেছে উপজেলার সর্বত্রই। সময় যত ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তা বাড়ছে ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী এস, এম হাবিবুর রহমান মুছার।

 

আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে ঘিরে তিনি কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা সর্বত্রই ভোটারদের কাছে পৌঁছে চশমা প্রতীকের ভোট প্রার্থনা করছেন। এছাড়াও রাস্তাঘাটসহ হাট বাজারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রচণ্ড গরমকে অতিক্রম করে বিভিন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।

এ উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতিকের ভাইস-চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মুছাকে নিয়ে। বিভিন্ন হাটে বাজারের চায়ের দোকানগুলোতে সাধারণ ভোটাররা নির্বাচন নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করতে দেখা গেছে। তাতে সবার কাছে ভাইস-চেয়ারম্যান পদে হাবিবুর রহমান মুছার নামটিই উঠে আসছে বারবার। বয়সে কম হলেও পরীক্ষিত রাজনীতিবিদ হিসাবে সবার আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি।

 

এ বিষয়ে চশমা প্রতিকের ভাইস-চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিবুর রহমান মুছা বলেন, আমি সবশ্রেণির ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছি। আমার কর্মীরা প্রত্যন্ত গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছে। যে এলাকায়ই যাচ্ছি সেখানে সবার প্রচুর সারা পাচ্ছি। আল্লাহর রহমতে আমি শতভাগ আশাবাদী উপজেলা বাসী আমার চশমা প্রতিকে তাদের পবিত্র আমানত মহামূল্যবান ভোটটি প্রদান করে আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর