সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান , ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

রিপোর্টারের নাম / ১৬১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মে ৩, ২০২৪, ৮:০৮ পূর্বাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ এ চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দিনভর উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল ইসলাম এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে ৭ প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা ও মোঃ আছাদুল বিশ্বাস।

 

ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক বজলুর রহমান, প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু, এসএম হাবিবুর রহমান, যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম, ফরহাদ হোসেন ফয়সাল, মিলন মন্ডল ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম ও ইয়াসমিন বুশরা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯শে মে (বুধবার) পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর