মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
চিংড়ী উৎপাদনে উল্লেখযোগ্য অবদানে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত খুলনার পাইকগাছার রয়্যাল ফিস কালচারের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর গোলাম কিবরিয়া রিপনকে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত রিপনকে এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শফিন সোহেব পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ ও ইমান উদ্দীন।
এ দিকে দুপুর ১টায় থানা পুলিশের পক্ষ থেকে রয়্যাল ফিস ট্রেডিং এর কার্যালয়ে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাকে। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, মাওঃ আমিনুল ইসলাম, সাংবাদিক জিএম মিজানুর রহমান, ফসিয়ার রহমান আব্দুল আজিজ, মানছুর রহমান জাহিদ, জালাল উদ্দীন ও জামিনুর রহমান রানা।