বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

পাইকগাছা-কয়রার শ্রমিকদের উন্নয়নে প্রতিশ্রুতি আজাদের

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি / ৫০ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

শ্রমজীবী মানুষেরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে নির্বাচিত হলে তাদের জীবনমান উন্নয়নের অঙ্গীকার করেছেন খুলনা-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।তিনি বলেন, “শ্রমজীবী মানুষকে উপেক্ষা করলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। প্রাকৃতিক দুর্যোগ ও কর্মসংস্থানের সংকটে পাইকগাছা-কয়রার হাজার হাজার শ্রমিক প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে কর্মের সন্ধানে যান এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। নির্বাচিত হলে তাদের জন্য এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার বোয়ালিয়া হিতামপুর এলাকায় ইটভাটা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, শ্রমজীবীরা যাতে নিজ এলাকায় কাজ করে ভাগ্যের পরিবর্তন করতে পারে—সে জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হবে।আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর