সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময়

রিপোর্টারের নাম / ১৫০ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ৯, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বুধবার দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে বিএনপির করনীয় সম্পর্কে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ।

এ সময় তিনি বলেন, দুর্গাপূজায় উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে পাহারাদার হিসেবে দায়িত্ব পালণ করবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কমিটি গঠন করেছি। পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এড.সাইফউদ্দীন সুমন, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, যুবদলের যুগ্ম আহবায়ক মোহর আলী, বিএম আকিজ উদ্দিন। মতবিনিময় সভায় আসাদুজ্জামান খোকন, আবু মুছা, গাজী মুজিবর রহমান, হুরায়রা বাদশা, রাসেল হুসাইন, শাহিন মোড়ল,মনিরুল ইসলাম, নূর আলী গোলদার,রুবেল হোসেন, জি এম রহমত,জাহাঙ্গীর গাজী, আরিফ গাজী, শান্তনু সরকার, তৈবুরব রহমান, রায়হান গাজী,আবু হোসেন আবদার,মুজাহিদুল ইসলাম শাওন, রাশেদ বিশ্বাস, রফি সরদার প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর