মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে এমপি রশীদুজ্জামানকে সংবর্ধনা 

রিপোর্টারের নাম / ১২২ টাইম ভিউ
আপডেট : বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

খুলনার পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে ফুলের শুভেচ্ছা, সংবর্ধনা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়েছে। ২৪ জানুয়ারি (বুধবার) সকালে সরকারি কলেজের সুমন চত্বর প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।

সংবর্ধনা মঞ্চে স্বাগত বক্তৃতা করেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। প্রভাষক মোমিন উদ্দীন ও লুৎফা ইসলাম এর উপস্থাপনায় বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক মো. আমান উল্লাহ গাজী, এফ এম ইলিয়াস হোসেন, সত্যপ্রিয় মিস্ত্রী ও শহীদুল ইসলাম, প্রভাষক সুস্মিতা সরকার, আসমা আখতার, আমেনা খাতুন, জিএম রহমত আলী, তরুণ কান্তি মন্ডল, তাজুল ইসলাম, নাজনীন নাহার, সঞ্জয় কুমার ঘোষ, জিএমএ রাজ্জাক, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, নিখিল চন্দ্র মন্ডল, মাহবুবা নাজনীন, সোমা রায়, মাধুরী মন্ডল, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। এসময়ে অন্যান্য প্রভাষক, সাংবাদিক, কর্মকর্তা- কর্মচারী, শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নব-নির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর