বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

পাকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন 

রিপোর্টারের নাম / ১১১ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ১২, ২০২৪, ৩:৩৮ অপরাহ্ণ

মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি ।।

 

খুলনার পাইকগাছায় নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

বুধবার দুপুরে পাইকগাছা উপজেলা পরিষদের সম্মুখে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান সম আব্দুল ওহাব বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল।

জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।

বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সহ-সভাপতি সমিরন কুমার সাধু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কওছার আলী জোয়ার্দার, আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, শাহজাদা আবু ইলিয়াস। এছাড়াও আরও বক্তব্য রাখেন হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মেদ বাচ্চু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, প্রভাষক মঈনুল ইসলামসহ মোমিন উদ্দীন, শিমুল বিল্লাহ বাপ্পী ও জগদীশ চন্দ্র রায়।

 

এ সময় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর