শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

পাটগ্রামে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১১:৫০ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাট

 

 

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাটগ্রাম প্রেসক্লাবের আয়োজনে পৌরসভার পূর্ব চৌরঙ্গী মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

 

পাটগ্রাম প্রেসক্লাব সভাপতি ও প্রথম আলোর সাংবাদিক সাফিউল ইসলাম লাভলুর সভাপতিত্বে এ সময় মানববন্ধনে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি এম এ কামাল ও কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মিঠু মুরাদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

 

আজকের পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি আজিনুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আনিচুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান লিটন, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস পবন বসুনিয়া, এন টিভির হায়দার আলী বাবু, মোহনা টেলিভিশনের সাংবাদিক সুমন খান, গ্লোবাল টেলিভিশনের রকিবুল হাসান রিপন, ডিবিসি নিউজের সুফিয়ান আল হাসানসহ স্থানীয় সাংবাদিকেরা।

 

প্রসঙ্গত গত মঙ্গলবার পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে লোড এবং আনলোড শ্রমিক ও সর্দারদের সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেই ঘটনার তথ্য ও ছবি নিতে গেলে হামলার শিকার হন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এম এ কামাল ও কালবেলা পত্রিকার প্রতিনিধি মিঠু মুরাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর