শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ

পাথরঘাটা সুজন হত্যা মামলার আসামী গ্রেফতার

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি / ২৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ২, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া পটুয়াখালী জেলা প্রতিনিধি

 

বরগুনা পাথরঘাটায় চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার ০৪ ( চার ) অভিযুক্তকে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক গ্রেফতার।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-০৬, সিপিএসসি, খুলনা এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০২ মার্চ ২০২৬ইং তারিখ আনুমানিক রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে পাথরঘাটা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার অভিযুক্ত, বরগুনা বামনা থানার সোনাখালী বাজার বাস স্ট্যান্ড হতে ১। মোঃ জালাল (৫৫) পিতা আঃ মান্নান হাওলাদার ২। মোঃ কালু (২০) পিতা মিঠু হাওলাদার উভয় সাং মধ্য লেমুয়া থানা পাথরঘাটা জেলা বরগুনা এবং খুলনা জেলার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা হতে ৩। মোঃ সবুজ হাওলাদার (৩০) পিতা আঃ হাকিম হাওলাদার ৪। মোঃ মিরাজ হাওলাদার (৪০) পিতা জাহাঙ্গীর হাওলাদার উভয় সাং মধ্য লেমুয়া থানা পাথরঘাটা জেলা বরগুনাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, মৃত ভিকটিম বাদীর ভাই। অভিযুক্তরা বাদীর প্রতিবেশী হওয়ায় পূর্ব হতে তাদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ ছিলো। ঘটনার দিন অর্থাৎ গত ইং ১৩/০২/২০২৬ তারিখ ভিকটিম বাড়ীতে একা থাকার সুবাদে অভিযুক্তগণ একত্রিত হয়ে একে অন্যের সহযোগীতায় দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে এলোপাথারি ভাবে রক্তাক্ত যখম করে ও ভিকটিমের বাম চোখ উপরে ফেলে। ভিকটিমের ডাক ‍চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তগণ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এই ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

উল্লেখ্য যে গত ১৩/০২/২০২৬ তারিখ দুপুরে নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮ এর চৌখস আভিযানিক দল তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযুক্তদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

 

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরগুনা পাথরঘাটা থানা ও কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর