নিজস্ব প্রতিবেদক
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে । শিশুর নাম জিসান (৮)। ধনুয়া গ্ৰামের তরমুজের পাড় এলাকার হারুনের ছেলে জিসান ।
জিসান বাড়ির পাশে অবস্থিত হাফেজিয়া মাদ্রাসার ছাত্র । বিকেলে মাদ্রাসা থেকে বাড়িতে আসার পর নিখোঁজ । আশেপাশে খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশে পুকুর পাড়ে জুতা পড়ে থাকতে দেখে লোকজন । পুকুরে পড়ে আছে এমন সন্দেহ পুকুরে খুজাখুজি শুরু করে । একপর্যায়ে পুকুর থেকে জিসনকে অচেতন অবস্থায় উদ্ধার করে । পেট থেকে পানি বের করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেও সম্ভব হলো না জিসাকে বাচানো । অনেকের ধারণা মৃত অবস্থায় জিসানের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে । জিসানের মৃত্যুতে পরিবারের সদস্য সহ এলাকায় শোকের মাতম । কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে ।