ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল, বান্দরবান জেলা প্রতিনিধি।
পার্বত্য (বান্দরবান) লামা উপজেলা পশ্চিম লাইনঝিরির বাসিন্দা কৃষক নুরুজ্জামানের দুই মেয়ে সুমি-রুমির গৌরবময় কৃতিত্ব।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও ১০২ তম ২০২১-২০২২ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ঘ গ্রুপে দু’টি উত্তম পুরস্কার হিসেবে বিজয়ী সনদ লাভ করেছে লামা উপজেলার মেয়ে উম্মে সালমা সুমি।
জুন/২০২৪ গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত থেকে বিজয় সনদ গ্রহন করেন উম্মে সালমা সুমি।
ওই সময় প্রধানমন্ত্রী স্বাক্ষর যুক্ত ২টি সনদ ও ৩৫ হাজার টাকা সমমুল্যের প্রাইজবন্ড তুলে দেন লামার মেয়ে উম্মে সালমা সুমির হাতে।
সে পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা, লামা সদর ইউনিয়ন পশ্চিম লাইনঝিরি গ্রামের বাসিন্দা মোঃ নুরুজ্জামানের মেয়ে।
এই বিজয়ে বান্দরবানের সাংসদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং ও লামা উপজেলা প্রশাসন, লামা উপজেলা পরিষদ এবং লামা পৌর মেয়রের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
প্রসঙ্গত: এর আগে বিগত ২০১৭ সালে তার ছোট বোন উম্মে হানী রুমি, প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ ও প্রাইজভন্ড গ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
উম্মে সালমা সুমি অনার্স ফাইনাল পরিক্ষার্থী কক্সবাজার সিটি কলেজ। ছোট বোন উম্মে হানী রুমি,অনার্স তৃতীয় বর্ষ,পটিয়া কলেজ।
দুই বোনের এই গৌরবময় অর্জনে লামা প্রেসক্লাব, উপজেলাবাসী অভিনন্দন জানিয়েছেন।