বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

পীরগাছায় সেপটি ট্যাংক খুড়তে গিয়ে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু, আহত-২

রিপোর্টারের নাম / ১৫৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ৪, ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরের পীরগাছায় টয়লেটের সেপটিক ট্যাংক স্থাপনের জন্য গর্ত খুড়তে গিয়ে মাটি চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ২ শ্রমিক আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘন্টা পর ১৫ ফুট মাটির নিচ থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। গতকাল রোববার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট মাস্টারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার তাম্বুলপুর কানিপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার পাওটানাহাট মাস্টারপাড়ায় সাইয়েদুল ইসলামের নির্মানাধীন বাড়িতে ওই তিন শ্রমিক মাটির গভীরে টয়লেটের রিং স্লাব বসানোর জন্য গর্ত খুড়ছিলেন। দুপুর ২টার দিকে আকষ্মিক মাটি ধসে চাপা পড়েন তারা। এসময় এলাকাবাসী উপরে থাকা দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে রংপুর ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুইটি টিম দেড় ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ১৫ ফুট মাটির নিচ থেকে সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করে। এসময় পীরগাছা থানা পুলিশ তাদের সহায়তা করেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপ—পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাই। প্রায় দেড় ঘন্টা ধরে চলা এ উদ্ধার অভিযানে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এবং অপর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর