রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে

রিপোর্টারের নাম / ৩৩১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১, ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, (রংপুর) প্রতিনিধি

 

রংপুরের পীরগাছায় জমি নিয়ে বিরোধের জের ধরে হাসুয়া দিয়ে কুপিয়ে খালুর মাথা বিচ্ছিন্ন করেছেন রিপন মিয়া(২৫) নামের এক যুবক।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার ছাওলা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা অভিযুক্ত রিপন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় খালুর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নিহতের নাম আব্দুল হামিদ মিয়া(৭০)। তিনি ওই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামাজ শেষে জামাতা রহিম মিয়ার বাড়ির সামনে গিয়ে বাঁশঝাড়ের নিচে বসেন আব্দুল হামিদ। এ সময় মেয়ে হামিদা বেগমের কাছে দুপুরের খাবার খেতে চান তিনি। এরই মধ্যে হাসুয়া নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় পাশের বাড়ির শ্যালিকার ছেলে রিপন মিয়া। জীবন বাঁচাতে দৌড়ে পালানোর সময় মাটিতে পড়ে যান আব্দুল হামিদ। এ সময় রিপন মিয়া ধারালো হাসুয়া দিয়ে এক কোপে তার মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। এতে ঘটনাস্থলেই হামিদ মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে নিহত হামিদ মিয়ার মরদেহ উদ্ধার করে পীরগাছা থানা পুলিশ। পরে এলাকাবাসীর সহযোগিতায় অন্নদানগর ইউনিয়নের সাতদরগা আমপাইকর এলাকা থেকে রিপন মিয়াকে আটক করা হয়। রিপন মিয়া একই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, জমি নিয়ে খালু আব্দুল হামিদের সঙ্গে ভাগনে রিপনের পারিবারিক বিরোধ ছিল। অভিযুক্ত রিপন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর