শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পুতুল খেলা ও পুতুল নাচ’

রিপোর্টারের নাম / ৩৮৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৯:৪১ পূর্বাহ্ণ

নাদিয়া নওশাদ 

 

‘পুতুল খেলা’ ও ‘পুতুল নাচ’ গ্রামবাংলা তথা শহরের শিশুদের বিশেষত কন্যা শিশুদের মাঝে অত্যন্ত জনপ্রিয়। নানারকম আকারের পুতুলের নানারকম পোষাক বানিয়ে পুতুলকে সাজানো হয়। তার সাথে বিভিন্ন ধরনের পুতুলের উপযোগী গহনা যেমন পুঁজির মালা,কাপড়ের সোনালী,রুপালী লেইস ইত্যাদি পুতুলকে পরানো হয়। ছোটবেলার পুরোনো প্লাস্টিকের, কাগজের বাক্সে নানারকম জিনিসপত্র দিয়ে পুতুলের খাট,সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল,রান্নাবাটি করার বাসন-কোন ইত্যাদি সাজানো থাকে।

পুতুলের বিয়েতে এক বা একাধিক বান্ধবী মিলে অনুষ্ঠানের আয়োজন করে থাকে। একদল ছেলেপক্ষের ও একদল মেয়েপক্ষের ভূমিকা পালন করে। বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা করা হয়। পরোটা,মাংস, সব্জি,মিষ্টি ইত্যাদি। পুতুলের বিয়েতে বিদায়বেলায় বান্ধবীদের অশ্রুসিক্ত বিদায় জানানো,এক হৃদয়বিদারক দৃশ্যের অবতার হয়।

‘পুতুল খেলা’ যেমন বাচ্চাদের খুব প্রিয় তেমনি ‘পুতুল নাচ’ ও শিশুরা খুব পছন্দ করে। একসময় বিশেষ করে গ্রামে বিনোদন বলতে বিভিন্ন মেলা অথবা অনুষ্ঠানে পুতুল নাচ এর আয়োজন করা হতো। তবে বর্তমানে সেই ‘হারিয়ে যাওয়া’ শিল্প বিভিন্ন অনুষ্ঠানাদিতে ফিরিয়ে আনার প্রয়াস চলছে।

পরিশেষে উল্লেখ্য তথ্য ও প্রযুক্তির এই আধুনিক যুগে বিলুপ্ত প্রায়

‘পুতুল খেলা’ ও ‘পুতুল নাচ’ এর প্রসার সাধনে শিশুদের অভিভাবকদের,

শিক্ষক-শিক্ষিকাদের,শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনের সচেতন ও অগ্রগামী ভূমিকা একান্ত কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর