শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ অনেকে ভূয়া ব্যালট ও সিল নিয়ে ভিতরে ঢুকতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে – লায়ন ফরিদ গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা ঊর্ধ্বমুখী দেশের নিত্যপণ্যের বাজার! পিছিয়ে নেই ফলের দামও দেশ পরিচালনায় অভিজ্ঞতা প্রয়োজন যা কেবল বিএনপি’র আছে -মোয়াজ্জেম হোসেন আলাল  দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ভেড়ামারার রায়টায় বিএনপি প্রার্থী ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরীর পথসভা অনুষ্ঠিত পারবো না দিতে ধোকা  গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত 

পূজা মন্ডপ পরিদর্শনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড .গোলাম কিবরিয়া

রিপোর্টারের নাম / ২১৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ২১, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ

অনুপ তালুকদার হাওর অঞ্চলের প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সকল পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া।

 

শনিবার (২১ অক্টোবর) দুপুর হতে রাত পর্যন্ত উপজেলার ৩৩ টি শারদীয় দুর্গাপূজার মণ্ডপে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করেন।

 

এসময় তিনি বলেন,গত ১৫ বছর ধরে বাংলাদেশের মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে ধর্মীয় উৎসব সহ সকল উৎসব পালন করে আসছে। শুধু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে বলেই এটি সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছেন, যা অতীতের কোনো সরকার পারেনি।তাই এদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।

 

তিনি আরও বলেন, ‘এ আসনে আমাকে মনোনয়ন দিলে আপনাদের দোয়া, আশীর্বাদ ও সমর্থনে বিপুল ভোটে জয়ী হয়ে এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

 

পূজামণ্ডপ পরিদর্শনের সময় উনার সফরসঙ্গী ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান,ধর্মপাশা ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. মুশফিকুল হক চৌধুরী সোহাগ,ধর্মপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি মো.আব্দুল মতিন চৌধুরী,ধর্মপাশা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম আহমেদ, ধর্মপাশা উপজেলা কৃষক লীগের সদস্য মো. লুৎফুর রহমান, ধর্মপাশা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. এনামুল হক জুহা, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.আলিনুর ইসলাম, আওয়ামীলীগ নেতা

মোঃ মনসুর আলী প্রমুখ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর