বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

পূবাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে এগ্রো প্রজেক্টে হামলা,কর্মচারীকে মারধর

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১৩৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৭:১৫ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মহানগরের পূবাইলে চাহিদা মাফিক চাঁদা না পেয়ে এগ্রো ব্যবসায়ীর প্রজেক্টে হামলা ও কর্মচারীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগের সংবাদ পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার সোড়ল গ্রামের সাখাওয়াত হোসেন নামে এক এগ্রো কোম্পানির মালিকের এগ্রো প্রজেক্টে।

 

থানার অভিযোগ সূত্রে জানা যায়,মঙ্গলবার একই এলাকার ১। বাদল চন্দ্র দাস পিতা জিতেন্দ্র নাথ,২।রানা চন্দ্র দাস, ৩।শিবলী চন্দ্র দাস পিতা রবীন্দ্রচন্দ্র(রাখাল) সহ ১৫ থেকে ২০ জন আসামিরা এলাকার কুচক্রী মহল ও চাঁদাবাজদের ইন্দনে ভুক্তভোগীর প্রজেক্টে বেআইনিভাবে প্রবেশ করে মোটা অংকের চাঁদা দাবি করে,এ সময় ভুক্তভোগীর প্রজেক্ট থাকা কর্মচারীরা তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে অভিযুক্তরা ভুক্তভোগীর এগ্রো প্রজেক্টের তত্ত্বাবধায়ক সালাম মোল্লাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে ভুক্তভোগী সাখাওয়াত কোথায় আছে এই সংবাদ দিতে বলে।এ সময় তারা অকথ্য ভাষায় সালাম এবং এগ্রো প্রজেক্টর মালিক শাখাওয়াত কে গালিগালাজ করে। এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সালামের উপর চড়াও হয় এবং তাকে এলোপাথাড়ি মারধর করে স্বাসরুদ্ধকর হত্যা করার চেষ্টা করে।এবং যাওয়ার সময় আসামিরা এই মর্মে হুমকি দিয়ে যায় যে তাদের দাবিকৃত চাঁদা না পেলে অত্র প্রতিষ্ঠান বন্ধ করে দিবে।

 

এ সময় ভুক্তভোগী সাখাওয়াত হোসেন খবর পেয়ে তার তত্ত্বাবধায়ক সালামকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী সাখাওয়াত বাদী হয়ে পূবাইল মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

 

এগ্রো প্রজেক্টে গিয়ে জানা যায়,পুবাইল এলাকায় কোন শিল্প প্রতিষ্ঠান ও এগ্রো প্রজেক্ট তাদের উন্নয়ন কর্মকান্ড করতে গেলে স্থানীয় একটি চক্র আছে যারা প্রথমে প্রতিষ্ঠানের মালিকদের কাছে চাঁদা দাবি করে,পরবর্তীতে চাহিদা অনুযায়ী চাঁদা না পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালাতে থাকে। এতে প্রতিষ্ঠানের মালিক ভয়ে গোপনে ওই চক্রটিকে চাঁদা দিয়ে আসছে।

 

এ বিষয়ে পূবাইল থানার উপ পরিদর্শক নাজমুল ইসলাম ইসলাম জানান,এই ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর