সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

পূবাইলে শিক্ষার্থী ছাড়াই সরকারি বই উত্তোলন! আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে তদন্তের আশ্বাস

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৩৯ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় অবস্থিত আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ-এর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান করে শিক্ষা অফিস থেকে সরকারি নতুন বই উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির সকল শ্রেণিকক্ষ বন্ধ রয়েছে। ভিতর থেকে জানানো হয়, শীতকালীন ছুটির কারণে কয়েকদিন প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। তবে পরবর্তীতে রবিবার পুনরায় গণমাধ্যমকর্মীরা সেখানে গেলে প্রধান ফটক সম্পূর্ণ বন্ধ পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে কোনো ছাত্রছাত্রী আসতে দেখেননি তারা। অনেকদিন ধরেই স্কুলটি কার্যত বন্ধ রয়েছে বলে দাবি তাদের।

গাজীপুর শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ সেট সরকারি নতুন বই উত্তোলন করেছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও গাজীপুর জেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ প্রসঙ্গে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন বলেন,“সব প্রতিষ্ঠানে সরেজমিনে যাওয়া সবসময় সম্ভব হয় না। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) এম. রকিবুল হাসান জানান,“অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর