শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

পূবাইলে ২৮ বোতল ভারতীয় মদসহ, গ্রেফতার ১

রিপোর্টারের নাম / ১১৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ২৭, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি:

 

বিদেশি মদ সরবরাহের সময় একটি যাত্রীবাহী বাস থেকে আলী আকবর (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা। রোববার ভোরে মিরের বাজার উড়াল সেতুর নিচে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত আলী আকবর সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার দেলোয়ার নগরের মৃত আব্বাস আলীর ছেলে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আলমগীর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানা পুলিশ সিটেল থেকে গাজীপুরগামী একটি মাসুম ক্লাসিক বাসে তল্লাশি চালায়। বাসের যাত্রী আলী আকবরের কাছ থেকে ২০ বোতল ‘অফিসার চয়েস হুইসকি’ ও ৮ বোতল ‘আইচ ভোডকা’ উদ্ধার করা হয়।

 

আলী আকবর সিলেট থেকে গাজীপুরের মাওনা এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসব মদ নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর