বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন- ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র–মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেলো লাকসামের শিক্ষিকা কোহিনূর আক্তার

পূবাইল থানা ছাত্রলীগের উদ্যোগে ৪০০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম / ১২৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩, ৯:১৮ পূর্বাহ্ণ

শাহানাজ পারভীন,গাজীপুর

 

গাজীপুর মহানগর পূবাইল ছাত্রলীগের পক্ষ থেকে ১১ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ৪০০ দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারে মাঝে নারীদের শাড়ী ও পুরুষদের লুঙ্গি দেওয়া হয়। এছাড়াও সেমাই,চিনি, তেলসহ অন্যান্য দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

পূবাইল থানা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত রহমান মোল্লা মিরাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার অপুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি।

সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক মোঃ আতাউল্লা মন্ডল। পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪০ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ কাজল-সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর