শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী 

পূর্বধলায় পুকুর খননে জলাবদ্ধতা, হুমকির মুখে গ্রামবাসী

এস এম জহিরুল ইসলাম / ৬৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুন ২১, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ

এস এম জহিরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি:

 

 

নেত্রকোণার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের মাথাং গ্রামে সরকারি দুটি কালভার্ট বন্ধ করে পুকুর খননের অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, আর প্রতিবাদ করায় এলাকাবাসীকে হুমকির মুখে পড়তে হচ্ছে।

 

গত ১৬ জুন দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী মো. লুৎফুর রহমান। তিনি এ বিষয়ে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযুক্তরা হলেন মৃত মর্তুজ আলীর ছেলে মনিক মিয়া (৪২) ও রুমেন মিয়া (৩৮)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় হিরণপুর-টু-বাইঞ্জা সড়ক ও আলমপুর হাসপাতালগামী রাস্তার পাশে পুকুর খনন করতে গিয়ে অভিযুক্তরা সরকারি দুইটি কালভার্টের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেন। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কর্দমাক্ত হয়ে পড়ে চলাচলের রাস্তা।

 

স্থানীয়রা বারবার পানি নিষ্কাশনের অনুরোধ জানালেও কোনো সাড়া মেলেনি। পরে বাদীসহ কয়েকজন একটি কালভার্টের মুখ খুলতে গেলে অভিযুক্তরা তাদের ভয়-ভীতি দেখান এবং হুমকি দেন। এমনকি ওই রাতেই পুলিশ নিয়ে বাদীর বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম, সফিকুল ইসলাম, তোতা মিয়া ও কামাল মিয়াসহ অনেকে জানান, পুকুর খননের ফলে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

 

এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবিরের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

 

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল আলম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর