বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

পেশার মর্যাদা রক্ষায় দায়বদ্ধতামূলক সাংবাদিকতা করতে হবে: বিএমএসএফ

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
আপডেট : শনিবার, জুলাই ১৫, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :

 

ঢাকা,শনিবার, ১৫ জুলাই,২০২৩: পেশার মর্যাদা রক্ষায় দায়বদ্ধতামূলক সাংবাদিকতা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, পেশার মর্যাদা রক্ষা করতে হলে সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতার বিকল্প নেই। তিনি শনিবার ১৫ জুলাই দুপুরে বনানীতে বাংলাদেশ মমফস্বল সাংবাদিক ফোরামের ঢাকা জেলা উত্তর শাখা আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম যুগে পদার্পণ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করে সাংবাদিকদের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় সাধারণ মানুষকে সাংবাদিকদের বিপদেআপদে ঐক্যবদ্ধ ভাবে পাশে থাকার আহ্বান জানান।

 

তিনি বলেন, পেশার মাঝে অনেক্যৈর কারণে স্বাধীনতার একান্ন বছর সময়ে দাঁড়িয়ে সাংবাদিকরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন, সুষম সুবিধা বঞ্চিত হচ্ছেন, নির্যাতন মামলা হামলা এমনকি খুনও হচ্ছেন। রাষ্ট্রযন্ত্রের কোণঠাসা নীতির কারণে চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যমে আজও সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিকদের তালিকা প্রণয়নের মত গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন সম্ভব হয়নি। পেশার মাঝে বৈষম্য- ভেদাভেদ ভুলে গিয়ে পেশাটিকে রক্ষা ও সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা নিশ্চিন্ত করতে সকলের নিকট আহ্বান জানান তিনি।

 

সংগঠণের ঢাকা জেলা উত্তর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মোস্তাফিজুর রহমান মিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, আনিস লিমন, মাসুম খান, মেহেদী হাসান, ঢাকা জেলা উত্তরের সম্পাদক বেলায়েত হোসেন, সাংবাদিক নেতা গাজী মামুন, বিএমএসএফ’র ডেমরা শাখার সম্পাদক রফিকুল ইসলাম রনি, স্বাধীন সরকার প্রমূখ।

 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলা শাখা র‍্যালী,আলোচনা সভা,কেক কাটা,বৃক্ষরোপণ, সাংবাদিক প্রশিক্ষণ, ১৪ দফার লিফলেট বিতরণ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করে।

সংগঠণের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সময় টেলিভিশনের রংপুর ব্যুরো রতন সরকারের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও সংগঠণের থিমসং পরিবেশন করা হয়।

 

আগামী ৩০ জুলাই রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর