সাইফুর নিশাদ
পৌষের কনকনে প্রভাতে
শীতার্তরা থাকে পথে বসে
সূর্য্যি মামা চোখ মেললেই
আড্ডা জমাবে বসে
খুব সকালে ছুটে গাছি
নিয়ে রসালো হাড়ি
ধূম পড়ে যায় শীতের পিঠার
গায়ের ঘরে ঘরে
মিস্টি রোদ গায়ে মাখতে
আসে জোয়ান বুড়ো
বসে পথের ধারে
ফুটপাতের ঐ নবীনেরা
শীতের কষ্ট বুঝে হাড়ে হাড়ে
কলসী কাখে শ্যামল বধূ
আনে পানি নিজে
আয়লা নিয়ে আগুন থাপায়
পাড়ার বুড়োর দাদী।