গত (০২ জানুয়ারি ২০২৩) ইং দৈনিক আজকের জনবাণী পত্রিকার ৬ষ্ঠ পাতায় প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় উত্তীর্ণ হতে পারেনি শিক্ষার্থীরা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এছাড়াও কয়েকটি দৈনিক পত্রিকা ও অনলাইন ভার্সনে উক্ত সংবাদটি প্রকাশ করা হয়েছে। সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে, সংবাদে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিককে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখিত প্রাইভেট কোচিং এর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। প্রকৃতপক্ষে আমার বিদ্যালয়ের কোনো শিক্ষক কিংবা আমি প্রাইভেট ও কোচিং বাণিজ্যের সাথে জড়িত নই। বিদ্যালয়ে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস করানো হয়। বহিরাগত কিছু শিক্ষকের কাছে শিক্ষার্থীরা প্রাইভেট পড়ে। আমার ধারণা ওই সকল শিক্ষকরা ষড়যন্ত্র করেছে। শিক্ষার্থীরা অনেকেই পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে এজন্য অকৃতকার্য হয়েছে। কিন্তু দুষ্টু শ্রেণীর একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও সংবাদ ও ভিডিওতে উল্লেখ করা হয়েছে আমি বিদ্যালয় থেকে পালিয়ে গেছি যা ডাহা মিথ্যা কথা। প্রকৃতপক্ষে আমি অসুস্থ একজন আত্মীয়কে দেখতে তার বাসায় যাই। ভিডিও কাটছাট করে উল্টোপাল্টা শিরোনাম দিয়ে প্রকাশ করা হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ঘটনার সাথে সত্যতা নিশ্চিত না হয়ে মনগড়া তথ্য লেখা হয়েছে। মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী মোঃ মাইন উদ্দিন প্রধান শিক্ষক, নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়