শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

প্রখ্যাত চিন্তক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের মৃত্যুতে বাউবি উপাচার্যের শোক

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫, ২:৩৬ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

দেশের প্রখ্যাত চিন্তক, প্রবীণ রাজনীতিবিদ, লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর ৭ সেপ্টেম্বর সকালে ঢাকার শ্যামলীস্থ স্পেশালাইজড হাসপাতালে যাবার পথে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাউবি পরিবার গভীরভাবে শোকাহত।

এক শোক বার্তায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “প্রগতিশীল রাজনীতির অন্যতম পথিকৃত বদরুদ্দিন ওমর ছিলেন নির্ভিক কণ্ঠস্বরের এক প্রতীক। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে সকল স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল অনন্য। গবেষণাধর্মী রচনা ও রাজনৈতিক চিন্তাভাবনার মাধ্যমে তিনি জাতির সংকটকালে জনগণকে প্রেরণা জুগিয়েছেন। অসংখ্য গ্রন্থ রচনা করে তিনি সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতির বিভিন্ন দিক বিশ্লেষণ করেছেন। এদেশের পাঠক সমাজ তাঁর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাজরোষে পড়েও নিজের আদর্শ বাস্তবায়নে তিনি ছিলেন আপোষহীন। তাঁর জীবন ছিল স্বাধীনচেতা ও অবিচল সংগ্রামের প্রতিচ্ছবি। তাঁর মৃত্যুতে জাতি একজন বহুমুখী প্রতিভার অধিকারী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা পূরণ হবার নয়।” এছাড়াও উপাচার্য মরহুম বদরুদ্দিন ওমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর