মোঃ মাইনুল ইসলাম জামালপুর প্রতিনিধি :
জামালপুর শহরের বাইপাস মোড়ে প্রগতি লাইফ ইন্সুরেন্স অফিসে বীমা উন্নয়ন সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ জানুয়ারি) সকালে বাইপাস মোড়ে স্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
অফিস ইনচার্জ রনি রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্সুরেন্স এর জেনারেল ম্যানেজার আরিফ আহম্মেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামালপুরের ডিপুটি ম্যানেজার আব্দুল হালিম, ব্রাঞ্চ ম্যানেজার ও কর্মচারী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী,ব্রাঞ্চ ম্যানেজার মাইশা আক্তার মিষ্টি,ব্র্যঞ্চ ম্যানেজার আরিফ আহম্মেদ ,ব্রাঞ্চ ম্যানেজার লিয়াকত আলী,শিলা আক্তার,কবিতা,আল আমিন,রশিদুজ্জামান প্রমুখ।বক্তরা বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাইকে বীমার আওতায় আসতে হবে।বীমার সেবা প্রত্যন্ত অঞ্চলের পৌছে দেবার জন্য বীমা কর্মীদের কাজ করার জন্য আহবান জানানো হয়।
প্রধান অতিথি আরিফ চৌধুরী বলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স গ্রাহকের বীমা ঝুকি দ্রুত সময়ের মধ্যে নিস্পত্তি করে। দিন দিন প্রগতি লাইফ ইন্সুরেন্স এর গ্রাহক সেবা ডিজিটাল করা হচ্ছে ও বঙ্গবন্ধু শিক্ষা বীমা চালু করা হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে সকল স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা বীমার আওতায় আনা হবে।শিক্ষা বীমার মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ হবে।