মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

প্রতারণা করে রংপুরে ২’শ বছরের পুরনো টেলিস্কোপ বিক্রিকালে ডিবি পুলিশের হাতে আটক গ্রেফতার ৬ 

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
আপডেট : শনিবার, এপ্রিল ১, ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর

 

প্রতারণা করে রংপুরে ২’শ বছরের পুরনো টেলিস্কোপ বিক্রিকালে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে ৬ জন। এসময় উদ্ধার করা হয় টেলিস্কোপ।

 

শুক্রবার(৩১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে রংপুর নগরীর গোল্ডেন টাওয়ার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে টেলিস্কোপ উদ্ধারসহ তাদের আটক করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান।

 

পুলিশ সুত্রে জানা যায়, কয়েকজন প্রতারক টেলিস্কোপ ২ শ বছরের পুরনো ও মূল্যবান বলে বিক্রির উদ্দেশ্যে হোটেলে অবস্থান করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ২’শ বছরের পুরনো টেলিস্কোপ উদ্ধারসহ ৬ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ঢাকা কাফরুল এলাকার দেওয়ান খোরশেদ এর পুত্র দিওয়ান রবিউল সালাম(৪৯), পাবনা জেলার জালাল উদ্দিনের পুত্র শামসুল আলম(৫৯), ঢাকার নুরুল ইসলামের পুত্র মিজানুর রহমান(৪৮), পাবনা জেলার আব্দুল কাদের মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক(৫৬) পঞ্চগড় জেলার আব্দুর করিম এর পুত্র জাহিদুল ইসলাম(৪৮) ও পঞ্চগড় জেলার রুস্তম আলীর পুত্র শাহ আলম(৪৫)।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান ঢাকা মেইলকে জানান, প্রতারণা করে টেলিস্কোপ বিক্রির চেষ্টাকালে ডিবি পুলিশ তাদের আটক করে। তাদের নামে প্রতারণার মামলা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর