শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

প্রতিকী লাশ নিয়ে গাজীপুরে ছাত্রশিবিরের মিছিল 

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ১, ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে গাজীপুর ইসলামী ছাত্রশিবির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই দ্রোহ মিছিল’। শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় মিছিলটি জয়দেবপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় হয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নগরীর ব্যস্ততম সড়কে মিছিলটি ছড়িয়ে দেয় প্রতিবাদের ঝাঁজ, যেখানে অংশ নেন জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইসমাইল পাঠানের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর সেক্রেটারি মো. জাকির হোসেন, সাবেক জেলা সভাপতি সাদেকুজ্জামান খান, আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ।

নেতারা বলেন, জুলাই মাস এ দেশের ইতিহাসে রক্তাক্ত এক অধ্যায়—ঝরেছে পবিত্র রক্ত, পড়েছে অসংখ্য লাশ, অথচ আজও সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মীও জীবিত থাকতে এ দেশে আর কোনো গণহত্যা চালাতে দেওয়া হবে না। কাফনে মোড়ানো এই প্রতীকী লাশের মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক, ন্যায়ের দাবির প্রতিধ্বনি। আমরা বলছি, আর নয় অন্যায়, এবার চাই জুলাই সনদের বাস্তবায়ন—এই দাবি এখন সময়ের কঠোর বাস্তবতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর