বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

প্রধানমন্ত্রীর ঘর উপহার পেতে যাচ্ছেন রংপুরের গংগাচড়া উপজেলার আরও ১৫০ ভূমিহীন পরিবার

রিপোর্টারের নাম / ১৬৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩, ২:১২ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর :

 

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেতে যাচ্ছেন রংপুরের গংগাচড়া উপজেলার আরও ১৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ৪র্থ পর্যায়ে উপজেলাঁর ১৫০ পরিবারকে মোট ২.৭৯.৫০০ টাকা ব্যয়ে সরকারি খাস ২শতাংশ জমিসহ সেমি পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।

 

‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে উপজেলার লক্ষীটারী ও আলমবিদিতর এলাকাতেও গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের এ নির্মাণ কাজ। গংগাচড়ার আলমবিদিতর ও লক্ষীটারি ইউনিয়নে দ্রুত গতিতে চলছে সমানতালে।

 

লক্ষীটারি ইউনিয়নের এলাকার সুজন মিয়া ও সাইফুল ইসলাম জানান,

পাকা মেঝে ও দেয়াল ঘেরা টিনশেড একটি লম্বা ঘরে খুব ভাল ভাবেই বাস করতে পারে ছোট একটি পরিবার। আমাদের কোনও জমিজমা ও আশ্রয় ছিলো না, আমরা দূর্বিসহ জীবনযাপন করেছিলাম এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আমরা খুশি।পরিবারকে নিয়ে আনন্দে সুখে-শান্তিতে থাকতে পারবো।

 

সরেজমিনে দেখা যায়, ভালো মানের ইট খোয়া নানান

নির্মাণসামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ঘর গুলো।

এ লক্ষিটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন: এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করছেন। প্রশাসন নিয়মিত কাজের তদারকি করছেন। আমার ইউনিযনে প্রকল্পটি হচ্ছে সেহেতু আমিও স্ব উদ্যোগে কাজের নিয়মিত দেখাশোনা করছি।

 

গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন , সুন্দরভাবে নির্মাণ কাজ নিয়মিত চলছে । ঘর নির্মাণে নিন্মমানের নির্মাণসামগ্রী দেয়ার কোন সুযোগ নেই ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর