শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

প্রধানমন্ত্রীর চীন সফরসঙ্গী হলেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর

রিপোর্টারের নাম / ১৫২ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ৮, ২০২৪, ৩:৪৪ অপরাহ্ণ

মোঃনাসির গাজীপুর জেলা প্রতিনিধি

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের রাষ্ট্রীয় চীনা সফরসঙ্গী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। আগামী ৮-১১ জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি সফরের প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভাইস-চ্যান্সেলর চীনে অবস্থান করবেন। এ উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর আজ ৮ জুলাই সোমবার ২০২৪ সকাল ১১ টায় ঢাকা ত্যাগ করেছেন। এ ঐতিহ্যবাহী সফরকে ঘিরে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ভাইস-চ্যান্সেলরের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। তাঁকে সফরসঙ্গী হিসেবে মনোনীত করার জন্য ভাইস-চ্যান্সেলর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভাইস-চ্যান্সেলর বলেন, এ সফর বিশ্ববিদ্যালয়ের জন্য এক অনন্য সম্মানের পরিচায়ক। এ সফর থেকে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে আরো অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এ সফর অত্র বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবস্থানের প্রতিনিধিত্ব করছে বলে মনে করছেন উপস্থিত সকলে। উল্লেখ্য, এ দ্বিপাক্ষিক চীন সফরে ২০-২২টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধনের ঘোষণা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর