শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্টের জার্সি উন্মোচন

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ১২, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ণ

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই প্রতিনিধি

 

ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসীদের আনন্দ বিনোদনে তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তাছাড়া প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মরাও বঞ্চিত হচ্ছে খেলাধুলা সহ নানারকম বিনোদন থেকে। তাই কিছুটা হলেও প্রবাসীদের এবং তাদের ছেলেমেয়েদের আনন্দ বিনোদনের কথা চিন্তা করে আগামী ১৭ তারিখ (ঈদুল আযহার পরদিন)আরব আমিরাত, কাতার ও ওমান ত্রিদেশীয় ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ জুন)সারজা হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে ফুটবল টুর্ণামেন্টের জার্সি উন্মোচন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার ফেরিওয়ালা মোঃ ওসমান গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়সাল আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আল আবিরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসের উদ্দিন বাবর।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম প্রমুখ। উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের আহ্বায়ক মোঃ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সদস্য কামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, মোঃ মুরাদ, ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মোঃ ইকবাল,মোঃ সেলিমসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর