রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কপিলমুনিতে মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা রাজারহাট প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ গাজীপুরে কৃষি জমির মাটি কাটার অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড  শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় – বিএনপি নেতা রাসেল আহমেদ ভেড়ামারায় ৭০টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ শ্রীপুর পৌর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র প্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে গ্রীন টিভির গাজীপুর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিনের শুভেচ্ছা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী: প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু : প্রফেসর ড. মো: আবু তালেব 

প্রয়াত পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম / ১৫৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ৩:০৬ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর :

 

শ্রদ্ধাঞ্জলী, দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার(১৬ ফেব্রুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলায় তার জন্মস্থান ফতেপুরে বিভাগীয় ও জেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন— রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মো. আবু জাফর। এরপরে জেলা প্রশাসনে পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। পরবর্তীতে সরকারের বিভিন্ন দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

 

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

অন্যদিকে, পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর