বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

প্রয়াত বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব এ্যাডঃ রহমত আলী (এমপি’র) ৭৮’তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন, মোঃ লুৎফর রহমান সোহাগ

রিপোর্টারের নাম / ১৬১ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩, ১১:৩১ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। গাজীপুরের কিংবদন্তি, শ্রীপুর তথা গাজীপুরের গর্ব। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীবিদ, সাবেক সফল মন্ত্রী, বিজ্ঞ পার্লামেন্টরিয়ান, ৬০ বছরের সুদীর্ঘ রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রীপুর মা মাঁটির সন্তান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. মোঃ রহমত আলী (এমপি’র) ৭৮’তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

 

শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী যুব লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, ও শ্রীপুর পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি পদপ্রার্থী, মোঃ লূৎফর রহমান সোহাগ।

 

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. মোঃ রহমত আলী (এমপি’র) ৭৮’তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে মোঃ লুৎফর রহমান সোহাগ, বলেন।

 

বর্ষীয়ান এই রাজনীতিবিদ গাজীপুর-৩ আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে আমৃত্যু তিনি দলটি’র উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ছিলেন।

 

১৯৪৫ সালের ১৬ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আসর আলী ও মাতা শুক্কুরজান বিবি। উনার দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

 

রহমত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। তিনি ১১ বছর বয়সে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬২ সালের ১৭’ই এপ্রিল শ্রীপুর হাইস্কুল মাঠে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে গ্রেফতার হন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার হয়ে তিন মাস কারাভোগ করেন।

 

১৯৬৬ সালে ৭’ই জুন তেজগাঁও শিল্প এলাকায় মিছিলে নেতৃত্ব দিয়ে গ্রেফতার হোন। ১৯৬৮ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের পক্ষে প্রচারণার দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতার ৮ নাম্বার থিয়েটারের সঙ্গে বুশ ও জি ম চ্যাটার্জির সঙ্গে সমন্বয় করে ফ্লাইট কুরিয়ার হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে ১৯’ই এপ্রিল ১৯ সদস্যবিশিষ্ট আওয়ামী কৃষক লীগের নবগঠিত কমিটিতে প্রতিষ্ঠাতা সদস্য পদ লাভ করেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর নির্দেশে শতাধিক বস্তিবাসী পরিবারকে দিনাজপুরে পুনর্বাসিত করেন। ১৯৭৪ সালে কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক হন। ১৯৭৬ সালে ১০’শে জুলাই মতিঝিলের কমাশির্য়াল কো-অপারেটিভ ব্যাংক থেকে গ্রেফতার হোন এবং ২ বছর ৮ মাস ১৭ দিন কারাভোগ করেন।

 

মোঃ লুৎফর রহমান সোহাগ, আরো বলেন। ১৯৮৩ সালের ১৫’ই ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে ক্যান্টনমেন্টে নিয়ে নির্যাতন করে তার ১৭টি দাঁত ভেঙে ফেলে দেয়া হয়। ১৯৮৬ সালে বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সভাপতির পদ লাভ করেন। ১৯৯০ সালে ২৯’শে নভেম্বর সরকারবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হন। বাংলাদেশ আওয়ামী লীগের টিকিটে নৌকা প্রতীক নিয়ে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে (গাজীপুর-৩, শ্রীপুর-কালিয়াকৈর-১৯৬) সংসদীয় আসন থেকে পর পর বিপুল ভোটে বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

 

১৯৯৬ সালের ০১’ই সেপ্টেম্বরে স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৯৯ সালের ২৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এর দ্বায়িত্ব পালন করেছেন।

 

মোঃ লুৎফর রহমান সোহাগ, আরো বলেন। ২০১৮ সাল পর্যন্ত সংসদ সদস্য দ্বায়িত্ব পালন করেছেন। ২০২০ সালের ১৬’ই ফেব্রুয়ারি ঢাকা স্কয়ার হাসপাতালে তািনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

আজ ১৬’ই সেপ্টেম্বর ২০২৩, বাংঙ্গালি জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রীপুর মা মাঁটির সন্তান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ মোঃ রহমত আলী (এমপি’র) ৭৮’তম জন্মবার্ষিকীতে জানাই, বিনম্র শ্রদ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর